না ফেরার দেশে চলে গেলেন মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ডিএমপি সংস্থার নির্বাহী পরিচালক এ বি এম রোকনুজ্জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বিকাল ৫টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছিল, কিন্তু আজ বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পরপারে পাড়ি জমান।
এ বি এম রোকনুজ্জামান কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, ডিএমপি সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে মদাপুর ও কালুখালীর আর্থ-সামাজিক উন্নয়নে তার ছিল ব্যাপক অবদান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে সকলকে জানাজায় শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page