রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বড় বাজার এলাকায় শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. লুতফর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
নিজস্ব অর্থায়নে ও বিশ্বাস বাড়ির পক্ষ থেকে এবং রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় এ কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করেন হোগলাডাঙ্গীর কৃতি সন্তান, মৃগী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হাজী হোসেন আলী বিশ্বাস এর সুযোগ্য পুত্র এবং কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদ রুমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল মল্লিক, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, মৃগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান বিশ্বাস, মৃগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আকমল হোসেন, মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সাজাহান বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ৫০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page