এস,কে পাল সমীর : নতুন উদ্যমে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পাংশা পৌর শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি রিফাত বিন আসাদ ও সাধারণ সম্পাদক তুরান আহসান টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নতুন কমিটিতে পাংশা পৌর তরুণ দলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজার পুত্র মো. হাসিবুর রহমান অন্তর। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জনি বিশ্বাসকে।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. পারভেজ আহম্মেদ রাসেল। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. রবিন শেখ, মো. ইমরান মোরশেদ লিমন, কাজী আব্দুল্লাহ আসিফ, রিপন শেখ, মো. আমিন ও মো. এনামুল।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাহফুজ আহমেদ সাগর। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিবুল ইসলাম নাহিদ, মানিক হাসান, আব্দুর রহিম, জুবায়ের হোসেন জন ও সিয়াম হাসান। কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তানভীর হোসেন বায়েজিদকে।
নবগঠিত কমিটির সভাপতি হাসিবুর রহমান অন্তর বলেন, এই কমিটির মাধ্যমে পাংশা পৌর এলাকায় তরুণ দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
তরুণ দলের কার্যক্রম সকলের সামনে তুলে ধরার জন্য তিনি কমিটির অন্যান্য সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page