এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর PARTNER–BADC Part কর্মসূচির আওতায় “দক্ষ সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি” বিষয়ে পানি ব্যবহারকারী দলের জন্য অর্থবছর ২০২৫-২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) পাংশা কার্যালয়ের সামনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণের আয়োজন করেন বিএডিসি পাংশা (ক্ষুদ্রসেচ) জোন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা উপজেলা সেচ কমিটির সভাপতি মো. রিফাতুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী (সেচ) অ.দা মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. ইসরাফিল আজিম। এতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে আধুনিক সেচ ব্যবস্থাপনা, পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, ফসল উৎপাদনে দক্ষ সেচ পদ্ধতির গুরুত্ব এবং টেকসই কৃষি উন্নয়নে এসব প্রযুক্তির ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পানির অপচয় রোধ ও উৎপাদন ব্যয় কমাতে কৃষকদের আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page