আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের পক্ষে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী বাজার ও বড়পুল এলাকা ঘুরে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা নির্বাচনী মাঠে রয়েছেন এবং আগামী ১২ তারিখ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি আলীমুজ্জামান, ভারপ্রাপ্ত সদর আমীর সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, জেলা সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশীদ, সাবেক সদর উপজেলা আমীর মাওলানা সৈয়দ আহমেদ, পৌর সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন, গোয়ালন্দ উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌর আমীর জালাল উদ্দিন প্রামাণিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জু বিশ্বাস, পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজবাড়ী সদর উপজেলা সভাপতি মুফতি ওয়াহিদুল ইসলামসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় গণমিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত