আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জমে উঠেছে তুমুল প্রচারণা। মাঠের রাজনীতির বাইরে ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। গত কয়েক বছরে ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রভাবের যে ধারা তৈরি হয়েছে, তার প্রভাব এবারের ভোটের ফলাফলে স্পষ্ট পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফেসবুকে অনুসারী বা ফলোয়ারের সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জনপ্রিয় চিকিৎসক তাসনিম জারা। তার পেজে ৭১ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্বিতীয় অবস্থানে থাকলেও তার ফলোয়ার সংখ্যা ৫৬ লাখ, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কথা বলছে। অপরদিকে, ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড পেজে ২৩ লাখ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুসারী সংখ্যা ১২ লাখ।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াই করা আলোচিত প্রার্থী রুমিন ফারহানার ফেসবুকে ৭ লাখ ২৯ হাজার ফলোয়ার রয়েছে। সামগ্রিকভাবে, অনলাইন জনপ্রিয়তার এই পরিসংখ্যান নির্বাচনী মাঠে প্রার্থীদের গ্রহণযোগ্যতা ও শক্তির একটি বড় নির্দশক হিসেবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত