ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী–২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখ কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ শেখ বলেন, নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব হুমকিতে তিনি বিচলিত নন। তিনি আরও বলেন,“সাধারণ মানুষের মধ্যে ট্রাক প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। আশা করছি, আগামী ১২ তারিখ রাজবাড়ী–২ আসনের ভোটাররা ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।”
এ সময় তাঁর সঙ্গে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মো. আবু জাহিদ শেখ, রায়হান, মো. সবুজ ও প্রান্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত