কালুখালী টাইমস

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর বিশাল জয়; ট্রাক প্রতীককে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসনের ১১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

 প্রাপ্ত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতীক নিয়ে হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১,৭২,০০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জসীমউদ্দীন (ট্রাক প্রতীক) পেয়েছেন ২৬,০০০ ভোট। প্রায় ১ লাখ ৪৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে এই জয় দেবিদ্বারের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।

 সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেবিদ্বারের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তরুণ ভোটারদের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। যদিও ভোট চলাকালীন ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন এবং কারচুপির অভিযোগ তুলেছিলেন, তবে নির্বাচনী কর্মকর্তারা সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন।

বেসরকারিভাবে জয়ী হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেসবুক পেজে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিজয় দেবিদ্বারের শোষিত মানুষের। আমরা নতুন রাজনীতির যে স্বপ্ন দেখেছি, দেবিদ্বারের মানুষ ব্যালটের মাধ্যমে তা বাস্তবায়ন করেছে। আমি জনগণের এই আমানতের মর্যাদা রক্ষা করব।”

সারা দেশের মতো কুমিল্লা-৪ আসনেও প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোট অনুষ্ঠিত হয়েছে।


এক নজরে দেবিদ্বারের ফলাফল (১১৬ কেন্দ্র):

  • বিজয়ী: হাসনাত আব্দুল্লাহ (শাপলা কলি)।

  • প্রাপ্ত ভোট: ১,৭২,০০০।

  • নিকটতম প্রতিদ্বন্দ্বী: জসীমউদ্দীন (ট্রাক)।

  • প্রাপ্ত ভোট: ২৬,০০০।

  • বিজয় ব্যবধান: ১,৪৬,০০০।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও