কালুখালী টাইমস

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির; ঢাকা-১৫ আসনে ধানের শীষের চমক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফল আসতে শুরু করতেই ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে এক বড় চমকের খবর পাওয়া গেছে। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তাঁর নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত তথ্যানুযায়ী, মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাঁর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট। মাত্র ৫ ভোটের ব্যবধানে নিজ কেন্দ্রে আমিরের এই পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা-১৫ আসনে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ডা. শফিকুর রহমান নিজেও সকালে এই কেন্দ্রে ভোট দেন এবং দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। দুপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তুলে তিনি সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছিলেন। যদিও সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে তিনি বিকেল ৪টায় তাঁর নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।

 ঢাকা-১৫ আসনে এবার মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এবং ১০ দলীয় জোটের সমঝোতা সত্ত্বেও এই আসনে দুই দলই আলাদা প্রার্থী দেওয়ায় লড়াইটি মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছে। নিজ কেন্দ্রে ৫ ভোটে পিছিয়ে পড়লেও পুরো আসনের অন্যান্য কেন্দ্রের ফলাফল এখনও আসার অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ঢাকা-১৫ আসনে ৩ লাখ ৪৪ হাজারেরও বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


এক নজরে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফল:

  • মো. শফিকুল ইসলাম খান (বিএনপি): ৫৬৫ ভোট।

  • ডা. মো. শফিকুর রহমান (জামায়াত): ৫৬০ ভোট।

  • ব্যবধান: ৫ ভোট (ধানের শীষ এগিয়ে)।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও