কালুখালী টাইমস

পটুয়াখালীতে ‘ট্রাক’ প্রতীকে নূরের জয়

রাজনীতির মাঠ থেকে এবার সরাসরি সংসদে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নিজ নিজ আসন থেকে তাঁরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়াই করে বড় জয় পেয়েছেন নুরুল হক নূর। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) হাসান মামুনকে পরাজিত করেছেন। এই আসনে বিএনপির প্রার্থিতা বাতিল হওয়ায় দলটি নূরকে সমর্থন দেয়, যা তাঁর জয়ে বড় ভূমিকা পালন করেছে।

সারা দেশের কেন্দ্রগুলোতে এখনও ভোট গণনা চলছে এবং পর্যায়ক্রমে আরও অনেক আসনের ফলাফল আসার অপেক্ষায় রয়েছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর