কালুখালী টাইমস

হুমায়ুন ফরীদি: প্রস্থানের ১৪ বছর, আজও অমলিন ‘কানকাটা রমজান’

মঞ্চ, টেলিভিশন আর রূপালি পর্দা—তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জাদুতে দর্শককে মোহাবিষ্ট করে রেখেছিলেন তিনি। অথচ তাঁর ব্যক্তিজীবন ছিল একেবারেই সাধারণ ও নিভৃতচারী। তিনি হুমায়ুন ফরীদি। ২০১২ সালের ফাল্গুনের এই প্রথম দিনে (১৩ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। আজ তাঁর প্রস্থানের ১৪ বছর পূর্ণ হলো।

১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্ম নেওয়া হুমায়ুন ফরীদির অভিনয় যাত্রার শুরু ছাত্রজীবনে মঞ্চনাটকের মধ্য দিয়ে। ১৯৬৪ সালে কিশোরগঞ্জে মহল্লার নাটকে প্রথম অভিনয় করেন তিনি। স্কুল জীবনেই প্রথম নাটক নির্দেশনা দেন, যার নাম ছিল ‘ভূত’। এরপর ‘মুনতাসীর ফ্যান্টাসি’, ‘ফণীমনসা’, ‘শকুন্তলা’, ‘কীত্তনখোলা’ ও ‘কেরামত মঙ্গল’-এর মতো কালজয়ী নাটকে অভিনয় করে মঞ্চের অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আতিকুল হক চৌধুরীর ‘নিখোঁজ সংবাদ’-এর মাধ্যমে টিভি পর্দায় অভিষেক ঘটে ফরীদির। তবে তিনি ইতিহাসের পাতায় নাম লেখান ‘সংশপ্তক’ ধারাবাহিকে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয় করে। তাঁর অভিনীত ‘শীতের পাখি’, ‘কোথাও কেউ নেই’, ‘ভবের হাট’, ‘শৃঙ্খল’ ও ‘কাছের মানুষ’ নাটকগুলো আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সেলিম আল দীন ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জুটির বাইরে হুমায়ূন আহমেদের নাটকেও তিনি ছিলেন অপরিহার্য।

তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’ দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘সন্ত্রাস’ ছবির মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে তাঁর জয়যাত্রা শুরু হয়। বাংলা সিনেমায় খল চরিত্রে তিনি এনেছিলেন এক নতুন ঘরানা। ‘ভণ্ড’, ‘ব্যাচেলর’, ‘জয়যাত্রা’, ‘শ্যামলছায়া’ ও ‘একাত্তরের যীশু’র মতো ছবিগুলো তাঁর অভিনয় দক্ষতার স্বাক্ষর বহন করে। ২০০৪ সালে ‘মাতৃত্ব’ ছবির জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’।

 হুমায়ুন ফরীদি ব্যক্তিগত জীবনে ছিলেন প্রচণ্ড রোমান্টিক ও খেয়ালি। প্রথম জীবনে ফরিদপুরের মেয়ে মিনুকে বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করে দেশজুড়ে আলোড়ন তুলেছিলেন। সেই সংসারে তাঁর একমাত্র কন্যা দেবযানি। পরবর্তীতে তিনি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে ঘর বাঁধলেও ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ফাল্গুনের সকালে লোকচক্ষুর অন্তরালে চলে যান এই মহান শিল্পী। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ছাপিয়ে তিনি আজও কোটি বাঙালির কাছে এক বিস্ময়কর ও প্রিয় অভিনেতার নাম।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও