কালুখালী টাইমস

জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ’-এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে এই সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বেআইনি ও অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

 বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে—জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন (ইসি), আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “জুলাই জাতীয় সনদটি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সংবিধানে না থাকা এমন কোনো সনদ বা বিশেষ বিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা বা সংস্কারের আইনি ভিত্তি নেই। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি। তাই জনস্বার্থে এই রিট আবেদন করা হয়েছে এবং এর কার্যকারিতা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।”

 জুলাই গণ-অভ্যুত্থানের স্পৃহাকে ধারণ করে এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি অনুষ্ঠিত এক গণভোটে দেশের বড় অংশের ভোটার এই সনদের পক্ষে রায় দিলেও এর সাংবিধানিক ভিত্তি নিয়ে আইনজীবী ও রাজনৈতিক মহলে শুরু থেকেই বিতর্ক চলছিল।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও