কালুখালী টাইমস

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৬, আওয়ামী লীগ ৮,জামাত শূন্য

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের বার্ষিক নির্বাচনে এক চাঞ্চল্যকর ফলাফল চিত্র ফুটে উঠেছে। শীর্ষ দুই পদ—সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৬টি পদে বিএনপি সমর্থিত প্যানেল জয়লাভ করলেও, সদস্য সংখ্যায় আধিপত্য দেখিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল টানা দ্বিতীয়বারের মতো কোনো আসনেই জয় পায়নি।

 মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনিরুল ইসলাম হাওলাদার। তিনি ২৩২ ভোট পেয়ে জামায়াত সমর্থিত প্রার্থী নজির আহমেদকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত রফিক উল্যাহ ২১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

বিএনপি প্যানেল থেকে নির্বাচিত অন্য চারজন হলেন—আবদুল মজিদ (সহ-সভাপতি), ফখরুল ইসলাম জুয়েল (সহ-সাধারণ সম্পাদক), মুহাম্মদ মোশারফ হোসাইন (পাঠাগার সম্পাদক) এবং জাফর আহমদ (সদস্য)।

নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও কৌশলগত কারণে শীর্ষ দুই পদ বাদে অন্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। ৮টি পদে জয়ী হয়ে সমিতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছেন তারা।

বিজয়ীরা হলেন—আবুল খায়ের ভূঁইয়া (সহ-সভাপতি), চাঁদ মনি মোহন (সহ-সাধারণ সম্পাদক), জামাল উদ্দিন (সাংস্কৃতিক সম্পাদক), রাকিবুল হাসান অপু (অডিটর) এবং সদস্য পদে আজহার উদ্দিন রকি, ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান ও আবদুর রহিম মানিক। এছাড়া সদস্য পদে নুরুল হুদা মুরাদ নামে একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

 নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জনই ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা অত্যন্ত উৎসবমুখর পরিবেশের ইঙ্গিত দেয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। তারাবির নামাজের বিরতির কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মতে, রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা মূল দুই পদে প্রার্থী দেননি, তবে সাধারণ সদস্যদের সমর্থনে বাকি পদগুলোতে বড় জয় পেয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত প্যানেল কোনো পদ না পাওয়ায় তাদের সাংগঠনিক ভিত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)