কালুখালী টাইমস

সতীর্থদের ইফতারের সুযোগ দিতে ‘ইনজুরির নাটক’, প্রশংসায় ভাসছেন খ্রিষ্টান গোলরক্ষক

ফুটবল মাঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরাসি ক্লাব এফসি নঁতের খ্রিষ্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ। মুসলিম সতীর্থরা যেন সূর্যাস্তের সময় রোজা ভাঙতে পারেন, সেজন্য মাঠের মাঝেই ইনজুরির অভিনয় করে খেলা থামিয়ে দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই কৌশলী ও মানবিক উদ্যোগ এখন ব্যাপক প্রশংসিত হচ্ছে।

 গত রোববার ফরাসি লিগ ওয়ানে এফসি নঁতে বনাম লে হাভরে এসি-র মধ্যকার ম্যাচটি চলছিল। ম্যাচের ৭৪তম মিনিটে ইফতারের সময় হয়ে এলে নঁতের গোলরক্ষক লোপেজ হঠাৎ তাঁর হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন। তাঁর ‘ইনজুরি’ গুরুতর ভেবে রেফারি খেলা থামিয়ে দেন এবং চিকিৎসক দল মাঠে প্রবেশ করে।

খেলার এই সংক্ষিপ্ত বিরতি চলাকালীন নঁতের মুসলিম খেলোয়াড়রা দ্রুত সাইডলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন। মূলত ফরাসি ফুটবলের কঠোর নিয়মের কারণেই লোপেজকে এই কৌশলের আশ্রয় নিতে হয়েছে। ফ্রান্সের ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, ধর্মীয় কারণ দেখিয়ে খেলা থামানোর কোনো অনুমতি নেই। সতীর্থদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই লোপেজ এই ‘ইনজুরির নাটক’ সাজান। সতীর্থদের ইফতার শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরেই তিনি সুস্থ হয়ে পুনরায় খেলা শুরু করেন।

ফরাসি লিগের এই অনমনীয় নীতির বিপরীতে ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম বেশ নমনীয়। ২০২১ সাল থেকে প্রিমিয়ার লিগে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের জন্য রেফারিরা আনুষ্ঠানিকভাবেই স্বল্প সময়ের বিরতির অনুমতি দিয়ে আসছেন। ফ্রান্সে এমন কোনো সুবিধা না থাকায় লোপেজের এই উদ্যোগকে ‘সাহসী’ হিসেবে দেখছেন ফুটবল ভক্তরা।

মাঠের এই সম্প্রীতির দিনে নঁতে ২-০ গোলে জয়লাভ করেছে। তবে এই জয়ের পরেও লিগ টেবিলে খুব একটা স্বস্তিতে নেই দলটি। ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে রেলিগেশন জোনের ১৭তম স্থানে রয়েছে। অন্যদিকে, ২৬ পয়েন্ট নিয়ে লে হাভরে ১৩তম স্থানে অবস্থান করছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও