কালুখালী টাইমস

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহতের দাবি ঘিরে রহস্য

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক মাসের সীমান্ত উত্তেজনার পর পরিস্থিতি এখন ‘পুরোদস্তুর যুদ্ধে’ রূপ নিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় পাকিস্তানের বিমান বাহিনী একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি উঠেছে।

পাকিস্তান সরকার এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গজব-লিল হক’ (Operation Ghazab-lil Haq)। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একে ‘খোলাখুলি যুদ্ধ’ (Open War) হিসেবে ঘোষণা করেছেন। পাকিস্তান দাবি করেছে, বৃহস্পতিবার রাতে সীমান্তে তালেবানের উসকানিমূলক হামলার জবাবে তারা এই বিমান হামলা চালিয়েছে।

  • পাকিস্তানের দাবি: হামলায় অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। ধ্বংস হয়েছে তাদের বেশ কয়েকটি সামরিক সদরদপ্তর ও চেকপোস্ট।

  • আফগানিস্তানের দাবি: তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার কথা স্বীকার করলেও কোনো প্রাণহানির খবর নাকচ করেছেন। উল্টো তারা দাবি করেছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে।

ইউরোপভিত্তিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওসিন্ট (OSINT Europe) তাদের এক বার্তায় দাবি করেছে, কাবুলে সদরদপ্তর লক্ষ্য করে চালানো বিমান হামলায় তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী ও আখুন্দজাদার জামাতা নিদা মোহাম্মদ নাদিমও এই হামলায় নিহত হয়েছেন বলে কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে।

তবে তালেবান প্রশাসন বা পাকিস্তান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আখুন্দজাদার মৃত্যুর খবর নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি। উল্লেখ্য, আখুন্দজাদা সাধারণত কান্দাহারে অবস্থান করেন এবং খুব কমই জনসমক্ষে আসেন।

১. কাবুল ও কান্দাহারে আতঙ্ক: শুক্রবার ভোর থেকে আফগান শহরগুলোর ওপর দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমানের ওড়াউড়ি এবং ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। ২. আন্তর্জাতিক প্রতিক্রিয়া: চীন ও ইরান এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। ৩. যুদ্ধ ঘোষণা: পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।” অন্য দিকে তালেবান বাহিনীও তাদের ১৫টি সীমান্ত চৌকি দখলের দাবি করে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে।

২০২১ সালে তালেবানের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সংঘাত।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও