
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জ্বালানি তেলের দোকান ও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) বিকেলে এ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানকালে উপজেলার একমাত্র পেট্রোল পাম্প এবং জামালপুর বাজারে অবস্থিত জ্বালানি তেলের দোকানসমূহ পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করা হয় এবং বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া জামালপুর বাজারের দুটি মিষ্টান্ন ও ইফতার সামগ্রীর দোকানে খাদ্যদ্রব্য যথাযথভাবে ঢেকে না রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি পৃথক মামলায় দুইজনকে সর্বমোট ৮ (আট) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান ও থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত