রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম “বালিয়াকান্দি টাইমস”–এর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার (১০ ও ১১ মার্চ) উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের অ্যাডমিন প্যানেলের সদস্যরা নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দেন।
বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা তাসসীন আহমেদ মিঠু জানান, উপজেলার ৭টি ইউনিয়নের মোট ২০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন,“মানবিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।”
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল—সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, প্যাকেট দুধ ২ প্যাকেট, ডাল ২৫০ গ্রাম, ময়দা ১ কেজি, সাবান ১টি, হুইল পাউডার ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম এবং ছোলা ৫০০ গ্রাম।
ঈদ উপহার পেয়ে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্মের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page