
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। স্থানীয় কলেজ শিক্ষার্থী বেনজির হোসেন জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৬ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page