রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সরিষা ইউনিয়নে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালক বিভাগে অংশগ্রহণ করে প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পারডেমনামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা বিভাগে অংশ নেয় প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল খেলায় বালক ও বালিকা—উভয় বিভাগেই প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল আলম হুমায়ুন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বাচ্চু বিশ্বাস এবং প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল হুদা সাগর।
এ সময় সরিষা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page