কালুখালী টাইমস

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে’ ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। তেল নেওয়ার লাইনে নিজের মোটরসাইকেলটি রেখে গত ১২ দিন ধরে লাপাত্তা এক চালক। অনেক খোঁজাখুঁজির পরও মালিকের সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পাম্প কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, লাইনের একপাশে ধুলোবালি মাখা অবস্থায় পড়ে আছে চালকবিহীন সেই ‘বেওয়ারিশ’ মোটরসাইকেলটি। টিভিএস কোম্পানির মেট্রো প্লাস মডেলের এই গাড়িটির নম্বর প্লেটে লেখা— রংপুর মেট্রো-হ ১১-০৫৭২

পাম্পের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম জানান, গত ৫ এপ্রিল তেল দেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে থাকা এই মোটরসাইকেলটি নজরে আসে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও চালক ফিরে না আসায় লাইনে জটলা তৈরি হয়। পরে অন্য চালকদের সুবিধার্থে পাম্পের কর্মীরা মিলে গাড়িটিকে সরিয়ে একপাশে রাখেন। কিন্তু ১২ দিন পার হয়ে গেলেও মালিকের কোনো দেখা নেই।

পাম্পের কর্মচারী বিপ্লব ইসলাম জানান, তারা সিসিটিভি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু মোটরসাইকেলটি এমন এক জায়গায় রাখা ছিল যা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। ফলে কে বা কেন গাড়িটি ফেলে রেখে গেলেন, তা এখনো রহস্যই রয়ে গেছে।

লাইনের পাশে দাঁড়িয়ে থাকা অন্য চালকদের ধারণা, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ার বিরক্তি থেকেই হয়তো ওই ব্যক্তি এমনটি করেছেন। জনৈক এক চালক বলেন, “হয়তো তেল না পেয়ে চরম হতাশ হয়েই তিনি গাড়ি ফেলে রেখে গেছেন।”

রংপুর পেট্রোল পাম্প ডিলার্স অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টু জানান, চাহিদার তুলনায় অর্ধেকেরও কম তেল সরবরাহ পাওয়ায় সংকট প্রকট হয়েছে। রংপুরের ৪৮টি পাম্পের মধ্যে তেলের অভাবে প্রতিদিন গড়ে ৩০টি পাম্পই বন্ধ থাকছে।

ইউনিক ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান জানান, তারা এখন সঠিক মালিকের সন্ধানে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছেন। পুলিশের সহায়তা নিয়েও গাড়ির মালিককে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও