কালুখালী টাইমস

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

আলোচনা সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও বাংলানিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, প্রেসক্লাবের সহ-সম্পাদক  এবং দৈনিক কালের কণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক এম.এ. খালেদ পাভেল, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, একাত্তর টিভির প্রতিনিধি মেহেদী হাসান, সময় টিভির রিপোর্টার আশিকুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি সুমন বিশ্বাস, যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, গ্লোবাল টিভির প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি কামরুল ইসলাম মিঠু, ডিবিসি নিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, এনটিভির প্রতিনিধি কবির হোসেন ও স্টার নিউজের প্রতিনিধি শামীম রেজা বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সময় টিভি গত ১৫ বছওে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সকল শ্রেণি-পেশার দর্শকদের মনে আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছে। সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চ্যানেলটি।

ভবিষ্যতেও সময় টিভি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে কেক কেটে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় দৈনিক গণজাগরনের জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি হেলাল উদ্দিন সরদার, চ্যানেল এ ওয়ানের জেলা প্রতিনিধি মো. বাবলু শেখ, ঢাকাপোস্টের প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, সারাবাংলার প্রতিনিধি সুজন কুমার বিষ্ণু, কালুখালী টাইমসের সম্পাদক রাশেদুল হক রুমি, দৈনিক মাতৃকণ্ঠের কালুখালী উপজেলা প্রতিনিধি ও কালুখালী টুডের সম্পাদক বোরহান উদ্দিন বিপ্লব ও আপডেট টিভির প্রতিনিধি তাসিন আহমেদ মিঠুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও