Skip to main content

কালুখালী টাইমস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন প্রাপ্তদের তালিকা বিএনপির ঘোষিত তালিকায় দলের অভিজ্ঞ নেত্রী থেকে শুরু করে রাজপথের সক্রিয় ও তরুণ নেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে। মনোনীত ৩৬ জন হলেন:

১. সেলিমা রহমান ২. শিরীন সুলতানা ৩. রাশেদা বেগম হীরা ৪. রেহানা আক্তার রানু ৫. নেওয়াজ হালিমা আরলী ৬. মোসা. ফরিদা ইয়াসমিন ৭. বিলকিস ইসলাম ৮. সাকিলা ফারজানা ৯. হেলেন জেরিন খান ১০. নিলোফার চৌধুরী মনি ১১. নিপুন রায় চৌধুরী ১২. জীবা আমিন খান ১৩. মাহমুদা হাবিবা ১৪. মোছা. সাবিরা সুলতানা ১৫. সানসিলা জেবরিন ১৬. সানজিদা ইসলাম তুলি ১৭. সুলতানা আহমেদ ১৮. ফাহমিদা হক ১৯. আন্না মিনজ ২০. সুবর্ণা সিকদার (ঠাকুর) ২১. শামীম আরা বেগম স্বপ্না ২২. মোসাম্মৎ শাম্মী আক্তার ২৩. ফেরদৌসী আহমেদ ২৪. বীথিকা বিনতে হোসাইন ২৫. মোছা. সুরাইয়া জেরিন ২৬. মানসুরা আক্তার ২৭. জহরত আদিব চৌধুরী ২৮. মমতাজ আলো ২৯. ফাহিমা নাসরিন ৩০. আরিফা সুলতানা ৩১. মোছা. সানজিদা ইয়াসমিন ৩২. নাদিয়া পাঠান পাপন ৩৩. শওকত আরা আক্তার ৩৪. মাধবী মার্মা ৩৫. সেলিনা সুলতানা ৩৬. রেজেকা সুলতানা

মনোনয়নের ভিত্তি দলীয় সূত্রে জানা গেছে, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, ত্যাগ এবং যোগ্যতার ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদকে কার্যকর করতে এবং জনগণের দাবি তুলে ধরতে এই নারী নেত্রীরা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে দল বিশ্বাস করে।”

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর