কালুখালী টাইমস

দুই বছর মানবিকে পড়ে পরীক্ষার আগের দিন জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী!

কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি পরীক্ষার মাত্র এক দিন আগে মোছা. জারিন তাসনিন সন্ধি নামের এক পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। গত দুই বছর ধরে মানবিক বিভাগে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করলেও, প্রবেশপত্র হাতে পেয়ে তিনি জানতে পারেন দাপ্তরিকভাবে তিনি ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগের শিক্ষার্থী।

 ভুক্তভোগী সন্ধি উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয় থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সন্ধি জানান, তিনি জোতমোড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করে নবম ও দশম শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশোনা করেছেন। এমনকি দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৮০৭ নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন।

সরেজমিনে সন্ধির বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানায় ছড়ানো সব মানবিক বিভাগের বই। কান্নাজড়িত কণ্ঠে সন্ধি বলেন, “এক দিন পর (২১ এপ্রিল) পরীক্ষা। অথচ প্রবেশপত্র দিল বাণিজ্যের। নবম শ্রেণির শুরুতে মাসখানেক আমি বাণিজ্যে থাকলেও পরে বিভাগ পরিবর্তন করে মানবিকে চলে আসি। শিক্ষকদের বারবার বললেও তারা নথিপত্রে সংশোধন করেননি। এখন আমি বাণিজ্যের পরীক্ষা দেব কীভাবে?”

 এ বিষয়ে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, “যে বিভাগে রেজিস্ট্রেশন হয়েছে, সেই বিভাগেরই কার্ড এসেছে। শিক্ষার্থী যদি কমার্সে ভর্তি হয়ে মানবিকে পড়াশোনা করে, তার দায় আমার নয়।” তবে ওই শিক্ষার্থীর রোল বা রেজিস্ট্রেশন নম্বর তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

অন্যদিকে, জোতমোড়া নিম্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক দাবি করেন, মেয়েটি শুরুতে কমার্সে ক্লাস করেছে এবং রেজিস্ট্রেশনে স্বাক্ষরও করেছে। তবে বিষয়টি সমাধানের জন্য শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, বিকেল পর্যন্ত বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কিছুই জানানো হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মা হারানো এই এতিম শিক্ষার্থীর পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। মানবিক বিভাগের প্রবেশপত্র সংশোধন করা না গেলে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় অংশগ্রহণ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতিকে দায়ী করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও