দেশজুড়ে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছরে উপজেলায় মোট ১,১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১,১৮৫ জন অংশ নেয় এবং ১৪ জন অনুপস্থিত থাকে। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৯৮.৮৩ শতাংশ।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ইউএনও মেজবাহ উদ্দিন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page