কালুখালী টাইমস

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারে ‘দ্রুত বিচার’: দণ্ড ৫ বছর পর্যন্ত কারাদণ্ড

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে কারো অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নবপ্রণীত ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ অনুযায়ী এ ধরনের অপরাধের বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, গত ১০ এপ্রিল পাস হওয়া নতুন আইনে ব্যক্তি অধিকার ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আইনের প্রধান দিকগুলো হলো:

  • ব্ল্যাকমেইলিং ও হয়রানি: ধারা ২৫(১) অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্ন বা হয়রানির উদ্দেশ্যে তথ্য বা ভিডিও প্রচার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

  • কারাদণ্ড ও জরিমানা: এ ধরনের অপরাধে অনধিক ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা হতে পারে। তবে ভুক্তভোগী নারী বা শিশু হলে সাজা বেড়ে ৫ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা হতে পারে।

  • চাঁদাবাজি ও প্রতারণা: ভিডিওর ভয় দেখিয়ে চাঁদা দাবি করলে তা ধারা ২২ অনুযায়ী ‘সাইবার স্পেসে প্রতারণা’ হিসেবে গণ্য হবে। এর শাস্তি অনধিক ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা অর্থদণ্ড।

সংসদে জানানো হয়, ক্ষতিকর কনটেন্ট রিয়েল-টাইমে শনাক্ত করতে সরকার ‘সোয়ার’ (SOAR) এবং ‘ই-ডি-আর’ (EDR)-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করবে। এছাড়া:

  • কনটেন্ট ব্লক: জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক যেকোনো ক্ষতিকর ভিডিও দ্রুত অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখেন।

  • তল্লাশি ও গ্রেপ্তার: জরুরি প্রয়োজনে পরোয়ানা ছাড়াই অপরাধীকে গ্রেপ্তার ও তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে।

  • ডিজিটাল ফরেনসিক ল্যাব: ভিডিওর উৎস ও ব্যক্তির পরিচয় দ্রুত শনাক্ত করতে আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে।

মন্ত্রী আরও জানান, যারা দেশের বাইরে বসে এ ধরনের অপরাধ করছেন, তাদের বিচারের আওতায় আনতে ‘পারস্পরিক সহায়তা আইন, ২০১২’ প্রয়োগ করে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ‘কনটেন্ট ক্রিয়েটর’ সেজে সাধারণ মানুষকে হয়রানি এবং ভিডিওর মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই কঠোর আইন প্রণয়ন করেছে সরকার।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও