জমকালো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, যশাই ও মেঘনা এলাকার ডেকোরেটর মালিকদের সমন্বয়ে গঠিত হলো নতুন কমিটি।
বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় কালীতলা বাজারে মুনিরুল ডেকোরেটরের কার্যালয়ে এক প্রাণবন্ত সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।মো. আব্দুস সালাম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি ছিল সাজসজ্জা, আন্তরিকতা আর মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৪০ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাম ডেকোরেটরের স্বত্বাধিকারী মো. আব্দুস সালাম প্রামানিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাম্মেল ডেকোরেটরের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল মন্ডল। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকরাম শেখ, মো. মোয়াজ্জেম হোসেন, মো. মেছের খান, মো. সিদ্দিকুর রহমান ও মো. আসমত আলী।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি মো.জাহাঙ্গীর হোসেন ও মো.বদর উদ্দিন।সহ-সাধারণ সম্পাদক মো.কাওছার মন্ডল ও মো.রফিকুল ইসলাম খান।সাংগঠনিক সম্পাদক মো. রকি মন্ডল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আ.মালেক।এছাড়া অর্থ সম্পাদক মো. মাহাতাব উদ্দিন,প্রচার সম্পাদক মোহাম্মদ আল-আমিন, আপ্যায়ন সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহ আপ্যায়ন সম্পাদক মো. রবিউল ইসলাম, ধর্মীয় সম্পাদক মো.নজরুল ইসলাম।
এছাড়াও সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে, মো.হাসান মন্ডল,মো.মনিরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম,মো.আইয়ুব আলী,মো.সজীব আহমেদ, মোহাম্মদ আবু হাসান, মোহাম্মদ নবী উদ্দিন, মোহাম্মদ আব্দুল মালেক, মো. সবুজ,ইমরান হোসেন,শাহাবুদ্দিন আতিক হাসান,আশিক মাহমুদ,শাহীন মাহমুদ, হুসাইন মন্ডল,ইমন মন্ডল,হারুন অর রশিদ,ইকরাম হোসেন,কালাম মোল্লা,হারুন অর রশিদ,আব্দুল হাই,শাহিন আলম ও মবাই।
উৎসবের আমেজে ভরা এই আয়োজনে নবনির্বাচিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সুসংগঠিত উদ্যোগের মাধ্যমে তারা ডেকোরেটর ব্যবসার উন্নয়ন এবং সকল সদস্যের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page