
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল প্রায় সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল।
পুলিশ জানায়, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়, এতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, চট্টগ্রামমুখী কালো রঙের মাইক্রোবাসটি চুনতির জাঙ্গালিয়া চেকপোস্টের কাছে এসে নিয়ন্ত্রণ হারায়। পরে এটি একটি গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন। তবে আহতদের স্থানীয়রাই আগেই হাসপাতালে নিয়ে যান। নিহতরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে, তবে তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত