
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের মূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সারা বিশ্বেই পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে। তাই ভোক্তাদের এ বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এর ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত