কালুখালী টাইমস

রাজবাড়ীতে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

রাজবাড়ী শহরে অভিযান চালিয়ে আদালতের ম্যাজিস্ট্রেট ও ডিজিএফআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করা মুক্তা পারভিন (৩১) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার মুক্তা পারভিন নওগাঁ জেলার ধামইরহাট থানার লোদীপুর গ্রামের মোজাহারুল ইসলামের মেয়ে।

 র‍্যাব জানায়, মুক্তা পারভিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজেদের কখনও ম্যাজিস্ট্রেট, আবার কখনও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।

রাজশাহীর চন্দ্রিমা এলাকার ভুক্তভোগী শেখ আব্দুল্লাহ জানান, সরকারি দফতরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুক্তা ও তার চক্র বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোট ১ কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আব্দুল্লাহ বাদী হয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার খবর পেয়েই মুক্তাসহ চক্রের সদস্যরা আত্মগোপনে চলে যান।

 মামলা হওয়ার পর র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। গত সোমবার দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার অনুপম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মুক্তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা পারভিন ম্যাজিস্ট্রেট ও সেনা কর্মকর্তা সেজে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। র‍্যাব জানিয়েছে, তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি” (ইজিপিপি) এর আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুমোড়

রাজবাড়ীতে ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে প্রতি মণ ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণ, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু, হাটবাজারে খাজনার

রাজবাড়ীতে পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজ বাজারে দীর্ঘদিন ধরে চলা ‘ধলতা’ প্রথার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।   শনিবার

মেহেরপুরে অবৈধ যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

মেহেরপুরের গাংনী উপজেলায় লাটা হাম্বার (স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান) গাড়ির চাপায় আনিছা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আনিছা করমদী গ্রামের সাজেদুল হকের

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন, যাদের

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা, নিহতদের বাড়ি গোপালগঞ্জে

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা ভাড়া বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, এক নারী

You cannot copy content of this page