কালুখালী টাইমস

জুয়া খেলা নিয়ে বাবার সঙ্গে দ্বন্দ্ব, প্রতিশোধ নিতে শিশুকে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় অনলাইন জুয়া খেলা ও পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আন্দালিব সাদমান রাফি (৯) নামের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নূর মুহাম্মদ খোকন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে, যার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্যানিটারি ল্যাট্রিনের ভেতর থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু রাফি মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে মুক্তাগাছা শহরের রেসিডেন্সিয়াল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে গ্রেফতারকৃত খোকন একই এলাকার প্রতিবেশী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাফির বাবা জহিরুল ইসলাম বিভিন্ন সময় খোকনকে অনলাইন জুয়া খেলায় বাধা দিতেন। সম্প্রতি খোকন একজনের কাছে অনলাইন জুয়া খেলার ১ লাখ টাকা পাওনা ছিলেন। জহিরুল ইসলামসহ কয়েকজন মিলে সেই টাকা উদ্ধার করে দেন এবং প্রতিশ্রুত একটি অংশ জহিরুলরা রেখে দেন। এতে খোকন চরম ক্ষুব্ধ হন এবং জহিরুলের ওপর প্রতিশোধ নিতে তাঁর ছেলেকে হত্যার পরিকল্পনা করেন।

গত শুক্রবার শিশু রাফি নিখোঁজ হলে তার বাবা মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্তে নেমে প্রতিবেশী নূর মুহাম্মদ খোকনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহের অবস্থান জানান। শনিবার দুপুরে পুলিশ খোকনের বাড়ির ল্যাট্রিনের রিং স্ল্যাবের ভেতর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় রাফির মরদেহ উদ্ধার করে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, “বাবার প্রতি ক্ষোভ থেকে খোকন শিশুটিকে প্রথমে অপহরণ এবং পরে হত্যা করে লাশ গুম করে রাখে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা ঘাতক খোকনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও