মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি:“বর্তমানে দেখা যায়, কিছু রাজনৈতিক দল মানুষের সহযোগিতায় এগিয়ে এলেও তা অনেক সময় লোক দেখানো বা ভোটের রাজনীতির অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা কোনো দুনিয়াবি স্বার্থে মানুষের উপকার করি না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা মানুষের পাশে দাঁড়াই।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত ৯ জনের পরিবারসহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
রাজবাড়ী জেলা জামায়াতের আমির মো. নূরুল ইসলামের সভাপতিত্বে শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে নিহত ৯ জন এবং ট্রেন দূর্ঘটনায় নিহত সহ বিভিন্ন দূর্ঘটনায় আহত মোট ১০টি পরিবারের ১৫ জন সদস্যের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাছুম আরও বলেন,“জামায়াতে ইসলামী সব সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় নিহত ও আহত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এসব কাজকে ইবাদত মনে করেই করে থাকি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব জামায়াতে ইসলামীর আমির আজাদ সোবহান। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আলিমুজ্জামানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page