কালুখালী টাইমস

২০২৬ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার: স্কালোনির তালিকায় বড় চমক

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রাথমিক দল ঘোষণা করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ৫৫ সদস্যের এই বিশাল তালিকায় যেমন রয়েছে তরুণ প্রতিভাদের ছড়াছড়ি, তেমনি কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পাওলো দিবালার বাদ পড়া ফুটবল বিশ্বে বড় বিস্ময় হিসেবে দেখা দিয়েছে।

 ২০২৪ সালের পর এই প্রথম আর্জেন্টিনার কোনো বড় টুর্নামেন্টের প্রাথমিক তালিকায় জায়গা পেলেন না রোমা তারকা পাওলো দিবালা। মূলত ইনজুরি প্রবণতা এবং স্কালোনির নতুন কৌশলে জায়গা না পাওয়ায় তাকে ছাড়াই আগামী বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে আলবিসেলেস্তেরা। দিবালার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভক্তদের জন্য একটি বড় ধাক্কা।

 স্কালোনি এবার ঘরোয়া লিগ এবং ইউরোপের ক্লাবগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা তরুণদের ওপর বেশি ভরসা রেখেছেন। রক্ষণে বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো এবং হেতাফের জায়েদ রোমেরোকে নিয়ে আসা হয়েছে বড় চমক হিসেবে। ফরোয়ার্ড লাইনে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমেইরাসের হোসে ম্যানুয়েল লোপেজ। এছাড়া রিয়াল মাদ্রিদের নতুন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং চেলসির আলেহান্দ্রো গারনাচোরা জায়গা ধরে রেখেছেন।

 ৫৫ সদস্যের দলে যথারীতি মহাতারকা লিওনেল মেসিই দলের মধ্যমণি। তাঁর সঙ্গী হিসেবে আক্রমণভাগে থাকছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজ। গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্তিনেজের নেতৃত্বে রয়েছেন রুলি ও মুসোর মতো পরিচিত মুখ। মধ্যমাঠে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দি পলের মতো পরীক্ষিত সৈনিকদের পাশে জায়গা পেয়েছেন বায়ার লেভারকুসেনের এজিকুয়েল ফার্নান্দেজ।

এবারের তালিকায় আর্জেন্টিনার ঘরোয়া লিগের দুই জায়ান্ট রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের আধিক্য বিশেষভাবে লক্ষ্যণীয়। ওতামেন্দি, পেজ্জেলার মতো অভিজ্ঞদের পাশে নিকোলাস কাপালদো ও কেভিন ম্যাক অ্যালিস্টারের মতো নতুনদের সুযোগ দিয়ে স্কালোনি স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণের ভারসাম্য আনার চেষ্টা করেছেন।

 যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য একটাই—শিরোপা ধরে রাখা। এই ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকেই পারফরম্যান্স যাচাই-বাছাই করে পরবর্তীতে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও