কালুখালীতে শোকের আর্তনাদ—একই পরিবারের ২ জনসহ ৮ জনের বিদায়

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহত কালুখালী উপজেলার ৮ জনের দাফন সম্পন্ন হয়েছে। সকলের জানাজা শেষ হলেও স্বজনদের বুকফাটা আহাজারিতে এখনো ভারী হয়ে আছে পুরো এলাকা। রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। চারদিকে শুধুই কান্না আর শোকের মাতম। একই পরিবারের একাধিক স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন […]
প্রকল্পের স্বচ্ছতা ও মান নিশ্চিতে কালুখালী ইউএনও’র তদারকি অব্যাহত

বোরহান উদ্দিন, কালুখালী, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত সরেজমিনে গিয়ে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন। ২৩ ফেব্রুয়ারি ( সোমবার ) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি রতনদিয়া ও মাজবাড়ী ইউনিয়নে টিআর, কাবিখা, কাবিটা ও জিআর প্রকল্পের আওতায় […]
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পুনঃভর্তি ফি’ আদায় অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায়

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর নতুন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে ‘পুনঃভর্তি ফি’ (Re-admission Fee) আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর কাছ থেকে পরবর্তী শ্রেণিতে ওঠার সময় নতুন করে ভর্তি ফি নেওয়া যাবে না। আদালত […]
‘দারিদ্র্য জাদুঘরে পাঠানোর’ ঘোষণা ও বাস্তবতা: এক বছর নতুন করে দরিদ্র হয়ে ৩০ লক্ষ মানুষ

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বরাবরই দারিদ্র্যকে ‘জাদুঘরে’ পাঠানোর স্বপ্ন দেখিয়েছেন। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৯২ দিন দায়িত্ব পালন শেষে তাঁর প্রস্থানকালে দেশে দারিদ্র্যের হার নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বরাত দিয়ে সমালোচকরা দাবি করছেন, তাঁর মেয়াদে নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে […]
সিলেটে আরিফুল হক চৌধুরীর বিশাল জয়; ১ লাখ ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের ১৭২টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই আসনের পূর্ণাঙ্গ ফলাফল সমন্বয়ের পর তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলের পরিসংখ্যান সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী: আরিফুল হক চৌধুরী […]
পোস্টাল ব্যালটে ভোট দেননি সাবেক এমপি কাজী কেরামত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর আয়োজিত গণভোটে এবারই প্রথম কারাগারে থাকা বন্দীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দেয় নির্বাচন কমিশন। তবে রাজবাড়ী জেলা কারাগারে বন্দীদের এই উৎসবে শামিল হননি আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা কারাগারের জেল […]
দৌলতদিয়া ফেরিঘাটে ধস্তাধস্তির ঘটনায় পদ্মা নদীতে পড়ে যুবক নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ধস্তাধস্তির এক পর্যায়ে পদ্মা নদীতে পড়ে মো. রেজাউল শিকদার (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ রেজাউল শিকদার গোয়ালন্দ উপজেলার বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। […]
বিএনপি করায় মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ; উত্তপ্ত সাপাহার

রাজনৈতিক মতাদর্শের কারণে নওগাঁর সাপাহার উপজেলার তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আল আমিন চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মুয়াজ্জিনের দাবি, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় স্থানীয় জামায়াত নেতাদের চাপে তাঁকে চাকরি হারাতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৪ […]
রাজবাড়ী-২ আসনে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার: এনসিপিকে সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নাটকীয় মোড় নিয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা রিটার্নিং […]
তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেললেন রাকসু জিএস: উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যানারটি টাঙিয়েছিলেন রাবির আরবি বিভাগের অধ্যাপক ও জেলা জিয়া পরিষদের সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। […]