পাংশায় কলেজ শিক্ষক সমিতির সম্মেলন ও নতুন কমিটি গঠন

এস,কে পাল সমীর: রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) পাংশা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা মহিলা কলেজে বাকশিস পাংশা উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাকশিস রাজবাড়ী জেলা শাখা’র যুগ্ম-আহ্বায়ক এম. জিন্নাহ’র সভাপতিত্বে ও সদস্য মো. আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, […]
পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকিরন নেছা (স্ত্রী: খালেক বিশ্বাস) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে। বাড়ির বসতঘরের টিনের বেড়া স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রামে […]
সরকার উৎখাতে ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। অভিযোগ: জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা। আদেশ: বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ নির্দেশ দেন।আবেদনের ভিত্তি: সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. এনামুল হক আদালতে আবেদন […]
রাজবাড়ীর পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, […]
২৫ সেপ্টেম্বর থেকে কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস

বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬) ট্রেনটি আগামী ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে। রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা আদেশে জানানো হয়, বেনাপোল–ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কালুখালী জংশনে দুই মিনিট যাত্রাবিরতি দেবে। […]
রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা

রাশিয়ার কাজানে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ সামিট ২০২৫-এ বাংলাদেশের তরুণ উদ্যোক্তা আরাফাতুল ইসলাম আকিব অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “ইয়াং মেন্টর অব দ্য ইয়ার – সোশ্যাল সল্যুশন অ্যাওয়ার্ড”। ৭৫টি দেশের ৭,০০০ এরও বেশি আবেদনকারীর মধ্য থেকে বাছাই হওয়া ৫০০ প্রতিনিধির মধ্যে আকিব ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। চট্টগ্রাম থেকে সীমিত সম্পদ নিয়ে তিনি শুরু করেন যাত্রা। প্রতিষ্ঠা করেন স্টার্টআপ […]
পাংশায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আ/ত্ম/হ/ত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে ফাতেমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুল হাকিম খাঁর কন্যা ও মৃত লাল চাঁদের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েও তার […]
চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের বিক্ষোভ, ট্রেন চলাচল ব্যাহত

ঢাকা থেকে নির্ধারিত সময়ের প্রায় পৌনে তিন ঘণ্টা দেরিতে চট্টগ্রাম পৌঁছায় মহানগর এক্সপ্রেস। এর ফলে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ধরতে না পেরে শতাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে স্টেশনে বিক্ষোভ শুরু করেন এবং পরে রেললাইন অবরোধ করেন। রবিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা স্টেশনে আটকে থাকে। রেলওয়ে সূত্রে জানা যায়, মহানগর […]
বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। নিহত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর […]
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। […]