২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ কুরমান শেখের কবরস্থানে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ কুরমান শেখের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা। […]
বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হয়, যখন বিজয়ীদের কাছে পরাজিতরা নিরাপদ থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট কথিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট, মঙ্গলবার) সকালে একটি ভিডিও বার্তায় জাতির উদ্দেশে এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, “এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে, বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার […]
কালুখালী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজের সঙ্গে কালুখালী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় ইউএনও কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুস সালাম, আহ্বায়ক মো. কায়সার আলী, সদস্য সচিব আবু সাঈদ মোল্লা নিলু, সদস্য মুহাম্মদ ফজলুল হক, মোখলেছুর রহমান, রাকিবুল ইসলাম, […]
এনসিপির সমাবেশে মোবাইল চুরির হুলস্থুল! সদস্য সচিব আখতারের ফোন নিখোঁজ, মারধরের অভিযোগও

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত “নতুন বাংলাদেশ ইশতেহার” ঘোষণার সমাবেশে ঘটেছে বিচিত্র ও বিব্রতকর এক ঘটনা—দলটির সদস্য সচিব আখতার হোসেনের মোবাইল ফোন চুরি হয়েছে! 🗣️ বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কদমতলী থানা শাখার স্বেচ্ছাসেবক রাফিন, যিনি নিজেই দায়িত্বরত ছিলেন অনুষ্ঠান চলাকালে। 🔍 কী ঘটেছে? বিকেল ৫টার দিকে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই আখতারের […]
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে “সোহার্দ্য” বাস

👥 প্রাথমিকভাবে জানা গেছে — বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল। কমপক্ষে ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 🚑 প্রত্যক্ষদর্শীরা জানান,বাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতি বেশি ছিল বলে সন্দেহ করা হচ্ছে। 👮♂️ পুলিশ ও […]
“নারীদের ধ্বংস করা হচ্ছে”বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেত্রীর আবেগঘন বিদায়

“আর কখনও রাজনীতির সঙ্গে যুক্ত হবো না”—এমন বিস্ফোরক ঘোষণার মধ্য দিয়ে রাজনীতিকে বিদায় জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা। শুক্রবার রাতের ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে নিজের অভিমত প্রকাশ করেন তিনি। 🗣️ “নারীদের ধ্বংস করছে নিজেরাই”লাইভে লিজা বলেন: “চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি, তারাই আজ নারীদের নিয়ে ‘বয়ান’ বানাচ্ছেন। ধ্বংস করছেন নারীদের […]
রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার: রাজবাড়ীর পাংশা উপজেলার কলেজ মোড় এলাকায় বিকেল ৩টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুষ্টিয়াগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, সংঘর্ষটি ছিল প্রচণ্ড জোরালো, তবে সৌভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে […]
রাজবাড়ীর মুচিদহে কৃষককে কুপিয়ে হত্যা — চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের এক সৎ, পরিশ্রমী কৃষক আমজাদ খান (৬০)–কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।গত ২৩ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে গুরুতর জখম করে একদল সন্ত্রাসী। প্রথমে ফরিদপুর, পরে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেলে নেওয়া হলেও শনিবার বিকেলে মৃত্যুর কাছে হার মানেন আমজাদ খান। 👤 নিহতের ভাই […]
চলন্ত বাসে ইঞ্জিন বিস্ফোরণ: রাজবাড়ীতে ৬ বছরের শিশুর দুই পা ঝলসে গেল

রাজবাড়ীর মুরগীরফার্ম বাসস্ট্যান্ডে ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টা ১০ মিনিটে একটি চলন্ত যাত্রীবাহী বাসে ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় ৬ বছর বয়সী প্রকৃতি হিয়া নামে এক শিশুর দুই পা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়াগামী বাসটি যাত্রী ওঠানোর জন্য থেমেছিল। এ সময় হেলপার ইঞ্জিনে সমস্যা দেখে খুলতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গরম পানি […]
ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ!

রাজবাড়ীর গোয়ালন্দে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে একটি বিয়ে। প্রায় দেড় মাস একসঙ্গে সংসার করার পর জানা গেছে, মাহমুদুল হাসান শান্ত যার সঙ্গে ঘর বাঁধেন, সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সামিয়া’ নামে পরিচিত এই ব্যক্তি আসলে মো. শাহিনুর রহমান, […]