কালুখালী টাইমস

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারে ‘দ্রুত বিচার’: দণ্ড ৫ বছর পর্যন্ত কারাদণ্ড

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে কারো অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নবপ্রণীত ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ অনুযায়ী এ ধরনের অপরাধের বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব […]

দুই বছর মানবিকে পড়ে পরীক্ষার আগের দিন জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী!

কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি পরীক্ষার মাত্র এক দিন আগে মোছা. জারিন তাসনিন সন্ধি নামের এক পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। গত দুই বছর ধরে মানবিক বিভাগে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করলেও, প্রবেশপত্র হাতে পেয়ে তিনি জানতে পারেন দাপ্তরিকভাবে তিনি ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগের শিক্ষার্থী।  ভুক্তভোগী সন্ধি উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে […]

দীর্ঘদিনের বন্ধুত্ব, মারা গেলেন বন্ধুর কবর খুঁড়তে নেমে

জীবনভর ছিল তাঁদের অবিচ্ছেদ্য বন্ধুত্ব। এলাকায় মানবিক কাজের জন্য পরিচিত এই দুই বন্ধু পাড়ি জমালেন না ফেরার দেশেও প্রায় একই সঙ্গে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে নেমে সেই কবরের ভেতরেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আরেক বন্ধু। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়স্পর্শী ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া […]

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন প্রাপ্তদের তালিকা বিএনপির ঘোষিত তালিকায় দলের অভিজ্ঞ নেত্রী থেকে শুরু করে […]

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। আলোচনা সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও বাংলানিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, প্রেসক্লাবের সহ-সম্পাদক  এবং দৈনিক কালের কণ্ঠ ও একুশে টিভির […]

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহতরা হলেন—অটোরিকশা চালক পান্নু মিয়া (৩৫) এবং তাঁর ভাই ফজলু মিয়া (২৮)।  স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল […]

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং স্টেশনে’ ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। তেল নেওয়ার লাইনে নিজের মোটরসাইকেলটি রেখে গত ১২ দিন ধরে লাপাত্তা এক চালক। অনেক খোঁজাখুঁজির পরও মালিকের সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পাম্প কর্তৃপক্ষ। […]

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী মিনারা বেগমকে। গত ৫ মার্চ রাজধানীর শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে এই সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। জসিমের এই নিঃস্বার্থ আত্মত্যাগের গল্প এখন শরীয়তপুরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মুখে মুখে ফিরছে।  শরীয়তপুরের […]

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিল। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার সরকারিভাবে বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হচ্ছে না। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার […]

জ্বালানি সংকটে খুলনাঞ্চলের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ: লোডশেডিংয়ে জনজীবন ও শিল্পখাত বিপর্যস্ত

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের কেন্দ্রগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট। তবে বর্তমানে ফার্নেস অয়েল ও এলএনজি সংকটের কারণে খুলনা ৩৩০ মেগাওয়াট, ২২৫ মেগাওয়াট এবং ১০৫ মেগাওয়াটের তিনটি বড় কেন্দ্রসহ মোট ছয়টি কেন্দ্র উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চালু থাকলেও তা বিশাল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। খুলনা ৩৩০ […]