রাজবাড়ী জেলা শহরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছাত্রশিবিরের ক্যাম্পেইন

রাজবাড়ী জেলা শহরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা সভাপতি আবু তাহের। এ সময় সংগঠনের জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন চলাকালে শিক্ষার্থীদের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে […]
রাজবাড়ীতে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় ওই এলাকার […]
রাজবাড়ীর পাংশায় মহাশ্মশান কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের হাটবনগ্রাম বাজার সংলগ্ন নাওড়া বনগ্রামের বারপল্লী মহাশ্মশান কালীমন্দিরে দুর্বৃত্তদের হামলায় একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, গত সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে। জানা গেছে, মহাশ্মশানের ছাদযুক্ত পাকা মন্দিরটি বাইরে থেকে গ্রিল দিয়ে তালাবদ্ধ ছিল। সেই […]
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

রাজবাড়ীর পাংশায় দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৮ পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের […]
রাজবাড়ীতে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভোরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় […]