আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিক্ষোভ শেষে তারা আগামী রোববার রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন […]