পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত আকাশ মাহমুদ দৈনিক কালের কণ্ঠ-এর রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার এবং এনপিবি নিউজের জেলা […]