কালুখালী টাইমস

পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে সরিষা ইউনিয়নের বাগলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল। তিনি বলেন, “সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর—এই চারটি ইউনিয়ন ঘনবসতিপূর্ণ। এলাকায় বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে। কসবামাজাইলে আগে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও ৫ আগস্টের পর থেকে সেটির কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দ্রুত এ অঞ্চলে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি।

এ সময় তারা প্রধান উপদেষ্টার অর্থ ও পরিকল্পনা বিষয়ক বিশেষ সহকারী ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও