কালুখালী টাইমস

রাজবাড়ীর পাংশায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. ইকবাল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার নাছনা মুরাদপুর গ্রাম থেকে অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মো. বুলবুল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ও অভিযুক্ত একই গ্রামের পাশাপাশি বসবাস করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক ইকবাল ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি দিয়ে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি করতেন।

এরই এক পর্যায়ে এক সপ্তাহ আগে বাড়ির সকলে কাজে চলে যাবার সুযোগে সকাল আনুমানিক ১১টার দিকে ওই গৃহবধুকে একা পেয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন ইকবাল। এই ঘটনার প্রায় এক স্বপ্তাহ পরে গত ১ জুন সকাল ১০টার দিকে বাড়ি ফাঁকা থাকার সুবাদে গৃহবধুর ঘরে প্রবেশ করে তিন বছরের ছেলেকে জিম্মি করে ভয় দেখিয়ে পূনরায় ধর্ষণ করেন সে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫, তারিখ ০৩-০৭-২০২৬; জি.আর. নং-১৩৫/২৬।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও