অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজবাড়ীর পাংশায় অবস্থিত নিজ বাসভবনে জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা […]
২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশীয় অর্থায়নে পদ্মা ব্যারেজের সম্পূর্ণ কাজ বাস্তবায়ন করা হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি […]
পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা পৌরসভার আজিজ সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন ‘জান্নাতি কম্পিউটার অ্যান্ড ফটোকপি’ নামের তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আহসান হাবীব লিঙ্কন পাংশা পৌরসভার কুরাপাড়া […]
রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে […]
রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনের পর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ী পৌরসভা ও […]
কালুখালীর সাওরাইলে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খাঁন মাজেদের নির্বাচনী মতবিনিময় সভা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নবাসীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খাঁন মাজেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাওরাইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খাঁন মাজেদের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে দুপুর […]
রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিয়ানা জান্নাত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে তাঁর নানাবাড়িতে থাকতেন বলে […]
তিন হাজার টাকায় খুন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে বড় ভাই ফারুক শেখ (৪৬)-কে হত্যার অভিযোগে তাঁর আপন ছোট ভাই বারেক শেখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল। গ্রেপ্তার অন্য দুজন হলেন দৌলতদিয়া এলাকার মো. আলমগীর হোসেন ও মো. রুবেল শেখ। পুলিশের দাবি, বারেক শেখ […]
রাজবাড়ীর পাংশায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে ছোয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ছোয়াদ উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মেঘনা খামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল ছোয়াদ। এ সময় হঠাৎ একটি নির্মাণাধীন […]
রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের মাদকসহ চারজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর […]