কালুখালী টাইমস

মেধাবীরা দেশ চালালেও বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়: সিবগাতুল্লাহ সিবগা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব থাকলেও দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশ মেধাবীরা চালাচ্ছে। কিন্তু দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। সরকারি কর্মকর্তারা বড় বড় পদে দায়িত্ব পালন করলেও তাঁদের অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। মন্ত্রী-এমপিদের মধ্যেও অনেকে দুর্নীতিতে জড়িত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদের অনেক সদস্য ঋণখেলাপি। তাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিন্তু সেই টাকা পরিশোধ করেন না। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল করা কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই সফলতা নয়। মেধার পাশাপাশি সততা, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে পবিত্র কোরআন শরিফ, গিফট বক্স ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি নাশতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলী আহমেদ তাহকিক এবং ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. ইউনুছ আলী মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তাহের এম তানভীর এবং সঞ্চালনা করেন হাসান মাহমুদ। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

মেধাবীরা দেশ চালালেও বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়: সিবগাতুল্লাহ সিবগা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব থাকলেও দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বৃহস্পতিবার

পাংশা ১১ দফা দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ীর পাংশায় সরকার নির্ধারিত দামে কৃষককে সার সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্যে ধলতা/তোলাবাজি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানসহ ১১ দফা দাবিতে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালুখালীতে তুলে নিয়ে মারধরের অভিযোগ! থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হযরত আলী মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার কমিটি গঠন, সভাপতি মুস্তাক

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুস্তাফিজুর রহমান মুস্তাককে সভাপতি এবং মাওলানা তাওহীদুল

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী