Skip to main content

কালুখালী টাইমস

কালুখালীর সাওরাইলে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খাঁন মাজেদের নির্বাচনী মতবিনিময় সভা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নবাসীর সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খাঁন মাজেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাওরাইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খাঁন মাজেদের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে দুপুর […]

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিয়ানা জান্নাত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে তাঁর নানাবাড়িতে থাকতেন বলে […]

তিন হাজার টাকায় খুন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে বড় ভাই ফারুক শেখ (৪৬)-কে হত্যার অভিযোগে তাঁর আপন ছোট ভাই বারেক শেখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল। গ্রেপ্তার অন্য দুজন হলেন দৌলতদিয়া এলাকার মো. আলমগীর হোসেন ও মো. রুবেল শেখ। পুলিশের দাবি, বারেক শেখ […]

রাজবাড়ীর পাংশায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে ছোয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ছোয়াদ উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মেঘনা খামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল ছোয়াদ। এ সময় হঠাৎ একটি নির্মাণাধীন […]

রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের মাদকসহ চারজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর […]

রাজবাড়ীতে চা দোকানিকে কুপিয়ে, গলা কেটে ও হাত বিচ্ছিন্ন করে হত্যা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৫) নামে এক চা দোকানিকে গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌর জামতলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়া এলাকার খালেক শেখের ছেলে। তিনি […]

মায়ের শূন্যতা, ডিসির কোলে কনিকার নিষ্পাপ শিশু

মায়ের শূন্যতা, ডিসির কোলে কনিকার নিষ্পাপ শিশু মায়ের শূন্যতা বুঝে ওঠার আগেই মাকে হারিয়েছে নিষ্পাপ শিশুটি। শোকের ভারে নুয়ে পড়া পরিবারটির পাশে দাঁড়িয়ে সেই শিশুটিকেই দীর্ঘ সময় কোলে নিয়ে বসে থাকলেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীন। শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে মৃত কনিকা রানীর বাড়িতে গিয়ে এ মানবিক দৃশ্যের সৃষ্টি হয়। […]

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়’-স্বাস্থ্যমন্ত্রী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্যসেবা খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তা দুই-এক মাসের মধ্যে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতি কনিকা মণ্ডলের পেটে সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগে মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত […]

পাংশা সরকারি কলেজে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর প্রথম সেমিস্টারের বাংলা ভাষা-১: সাহিত্য পরীক্ষা রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পূর্ণমান ছিল ১০০। পাংশা সরকারি কলেজ কেন্দ্রে এ […]

রাজবাড়ীর পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের […]