কালুখালী টাইমস

রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনের পর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ী পৌরসভা ও রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের মান, চলমান উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং স্বাস্থ্যসেবার বিষয়ে খোঁজখবর নেন।

বিদ্যালয় পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, “রাজবাড়ী জেলার মানুষ তুলনামূলক সহজ-সরল ও ভালো। তবে এখানে অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে নদীভাঙন রোধ ও নদীর গতিপথ ঠিক রাখতে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি বিআইডব্লিউটিএর মাধ্যমে ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসাসেবার মান উন্নয়নের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হবে। পরিদর্শনে একটি প্রকল্পও দেখেছি। সার্বিক দিক থেকে এখানে প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত কার্যক্রম সন্তোষজনক। আমাদের প্রচেষ্টা থাকবে রাজবাড়ীতে আরও উন্নয়নমূলক কাজ করা। একই সঙ্গে নদীভাঙন থেকে মানুষকে রক্ষা, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান উন্নত করার বিষয়ে কাজ করা হবে।”

তিনি আরও বলেন, “দ্বিতীয় পদ্মা সেতুর স্টাডি কার্যক্রম চলমান রয়েছে। এটি বাস্তবায়িত হলে আপনাদের এলাকার অনেক উন্নয়ন হবে।”

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও