কালুখালী টাইমস

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার কমিটি গঠন, সভাপতি মুস্তাক

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুস্তাফিজুর রহমান মুস্তাককে সভাপতি এবং মাওলানা তাওহীদুল ইসলাম জাকিরকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। কমিটিতে হাফেজ মাওলানা আব্দুল হাকিমকে সহসভাপতি এবং মাওলানা মহিউদ্দিন মানিককে জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।

পাংশা উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি ইউনুছ আহমাদ (বরিশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির, সহসভাপতি মুফতি রইস উদ্দিন ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে তিনি উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে পাংশা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময় নতুন নেতৃত্বের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন তিনি।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালুখালীতে তুলে নিয়ে মারধরের অভিযোগ! থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হযরত আলী মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার কমিটি গঠন, সভাপতি মুস্তাক

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুস্তাফিজুর রহমান মুস্তাককে সভাপতি এবং মাওলানা তাওহীদুল

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)