কালুখালী টাইমস

শেষ আটের লড়াইয়ে আজ মুখোমুখি আর্জেন্টিনা-মিশর: মেসি-সালাহ দ্বৈরথের অপেক্ষায় বিশ্ব

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশর। আমেরিকার আটালান্টা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে। একদিকে লিওনেল মেসির উড়ন্ত ফর্মের ওপর ভর করে শিরোপা ধরে রাখার মিশন, অন্যদিকে মোহাম্মদ সালাহর নেতৃত্বে নতুন ইতিহাস লিখতে মরিয়া ফারাওরা—সব মিলিয়ে ফুটবল বিশ্বে এক টানটান উত্তেজনার আবহ তৈরি হয়েছে।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা আর্জেন্টিনা গ্রুপ পর্বে দাপট দেখালেও দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর তাদের রক্ষণভাগের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আজকের ম্যাচে মোহাম্মদ সালাহ কিংবা ওমর মারমোশের মতো তারকাদের আটকাতে ডিফেন্সে শতভাগ মনোযোগ ধরে রাখা স্কালোনির শিষ্যদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রক্ষণের পাশাপাশি আর্জেন্টিনার মাঝমাঠও এখন পর্যন্ত নিজেদের সেরা ছন্দে নেই। রদ্রিগো দি পল ধারাবাহিকভাবে লড়ে গেলেও এনজো ফার্নান্দেজ সবশেষ ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন। তবে নকআউটের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দি পল, এনজো ও ম্যাক অ্যালিস্টারের পরীক্ষিত ত্রয়ীর ওপরই আস্থা রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি। পরিস্থিতি বিবেচনায় বদলি হিসেবে নামানো হতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে।

ম্যাচ প্রসঙ্গে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, “দিন দিন বিশ্বকাপ আরও কঠিন হচ্ছে। এখানে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গত ম্যাচের ভুলগুলো শুধরে আমাদের একমাত্র লক্ষ্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা।”

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে মিশর। দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ফারাওদের মূল চালিকাশক্তি চেলসি ও লিভারপুলের সাবেক কিংবদন্তি মোহাম্মদ সালাহ। সালাহকে ঘিরে আক্রমণের ছক কাটার পাশাপাশি মেসিকে বোতলবন্দী করতে ডিফেন্ডার ফাতি ও ইব্রাহিমদের ওপর বাড়তি দায়িত্ব দিয়েছেন মিশরীয় কোচ।

মিশরের হেড কোচ হোসাম হাসান হুংকার দিয়ে বলেন, “ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু ভয় পাই না। ওদের যদি মেসি থাকে, তবে আমাদেরও সালাহ আছে। আর্জেন্টিনাকে হারাতে ছেলেরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”

অতীত পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে মিশরকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই প্রথম দল দুটি একে অপরের মুখোমুখি হচ্ছে। আলবিসেলেস্তেরা কি তাদের আধিপত্য বজায় রেখে শেষ আট নিশ্চিত করবে, নাকি সালাহর মিশর বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে রূপকথা লিখবে—তার উত্তর মিলবে আজ রাতেই।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও