কালুখালী টাইমস

এনটিভিতে আজ প্রচার হবে পাংশায় নির্মিত লিটু করিমের নাটক ‘গাড়িয়াল’

রাজবাড়ীর পাংশার বিভিন্ন অঞ্চলের নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির চালকদের জীবনসংগ্রাম, গ্রামীণ সমাজপতিদের ষড়যন্ত্র এবং পাংশার আঞ্চলিক ভাষাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘গাড়িয়াল’।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা লিটু করিম। নাটকটি আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভি-তে প্রচারিত হবে।

নাটকটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, মীর সাব্বির, সুমাইয়া উল্কা, আহমেদ সাজু, রিয়া চৌধুরী, চৈতন্য বসাক এবং রতন মাহমুদ।

নির্মাতা লিটু করিম বলেন, “আমি সব সময়ই বাস্তব জীবনের গল্প নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করি। ‘গাড়িয়াল’ও তেমনই একটি গল্পভিত্তিক নাটক। আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।”

তিনি জানান, একসময় পাংশার বিভিন্ন অঞ্চলে ঘোড়ার গাড়িই ছিল মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। সময়ের পরিক্রমায় সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্ত। নাটকের কেন্দ্রীয় চরিত্র আলাই গাড়িয়াল নদীর পাড়ে বসবাস করেন। তার জীবনের সবচেয়ে আপন দুই সঙ্গী-একজন তার বাকপ্রতিবন্ধী একমাত্র কন্যা, অন্যজন তার প্রিয় ঘোড়া। স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন থাকলেও সন্তানকে ঘিরে নানা জটিলতায় বারবার তাদের মুখোমুখি হতে হয়।

জীবিকার তাগিদে আলাই একটি ইটভাটায় কাজ করেন। সেখানে ভাটার মালিক বশিরের কুদৃষ্টি পড়ে তার মেয়ের ওপর। এরপর গ্রাম্য সমাজপতিদের নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সংঘাতের সৃষ্টি হয়। এসব ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই এগিয়ে যায় ‘গাড়িয়াল’-এর কাহিনি।

জানা গেছে, নির্মাতা লিটু করিমের জন্ম রাজবাড়ীর পাংশায়। নিজ এলাকার ইতিহাস, সংস্কৃতি, আঞ্চলিক ভাষা ও মানুষের জীবনসংগ্রামকে নাটকের মাধ্যমে তুলে ধরতে তিনি সবসময়ই সচেষ্ট। ‘গাড়িয়াল’ নাটকেও ফুটে উঠেছে পাংশার মাটি, মানুষ ও ঐতিহ্যের বাস্তবচিত্র।

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও

রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর