কালুখালী টাইমস

​মধুখালী সাহিত্য পরিষদ সম্মাননা পুরস্কার পেলেন কবি ও গবেষক সাকী মাহবুব

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মধুখালী (ফদিরপুর) সাহিত্য পরিষদ থেকে সম্মাননা  পুরস্কার’ পেলেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, কবি ও ছড়াকার সাকী মাহবুব।

শুক্রবার (১০ জুলাই) সন্ধায় মধুখালী  আবদুল ওহাব পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাকী মাহবুবের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মুন্তাজ।

মাহফুজুর রহমান বুলুর সভাপতিত্বে  অনুষ্ঠানে সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ড. শাহেদ মুন্তাজ বলেন ​”সাকী মাহবুবের সাহিত্যকর্ম আমাদের সমাজ ও মননকে সমৃদ্ধ করেছে। তাঁর কবিতা, ছড়া ও গবেষণাধর্মী কাজ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সাহিত্যে তাঁর এই অবদানকে স্বীকৃতি দিতে পেরে মধুখালী সাহিত্য পরিষদ প্রশংসনীয় কাজ করেছে।

সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বুলু বলেন, গুণী মানুষদের যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা গুণী সমাজেরই দায়িত্ব। সাকী মাহবুব তাঁর ক্ষুরধার লেখনী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন এবং এই পুরস্কার তাঁর সৃষ্টিশীল যাত্রাকে আরও বেগবান করবে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কবি ও গবেষক সাকী মাহবুব আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমৃত্যু শব্দের হাত ধরে মানুষের কথা, সমাজের কথা ও সত্যের কথা বলে যেতে চাই।”

উল্লেখ্য, সাকী মাহবুব একাধারে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি কবিতা ও ছড়াসাহিত্যে দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর একাধিক গ্রন্থ পাঠক ও সমালোচক মহলে সমাদৃত হয়েছে। অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও