কালুখালী টাইমস

পাংশায় পদ্মা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিব শাহামিরপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে হাসিব তার বাবাসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে পদ্মার চরে কৃষিকাজ করতে যায়। একপর্যায়ে সে বাবাকে নদীতে গোসল করার কথা বলে পানিতে নামে। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল প্রায় ৩টার দিকে নদীর কোলঘেঁষা কাশবনের ভেতরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, হাসিব দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। ধারণা করা হচ্ছে, গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও